৪৫ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন: মুনাফা বেড়েছে ২০টির, কমছে ২৫টির
প্রকাশ সময়: ৭:২৭ অপরাহ্ণ মে ১৭, ২০১৫
একটিভ ফাইন:
প্রথম প্রান্তিকে একটিভ ফাইনের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১০ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৯ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ৭ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৭৫ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা বেড়েছে ২ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ২০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.৮২ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৬৩ টাকা।
নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স:—
প্রথম প্রান্তিকে নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৪ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৫ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা ও ১.৬০ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ কোম্পানির মুনাফা কমেছে ৮৮ লাখ টাকা। এছাড়া ইপিএস কমেছে ০.২৭ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে (restated) ১.২০ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ১.৪৬ টাকা।
মুন্নু জুট স্ট্যাফলার্স:—
প্রথম প্রান্তিকে মুন্নু জুট স্ট্যাফলার্সের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১ লাখ ৬ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.২৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ লাখ ১৩ হাজার টাকা ও ০.২৮ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ কোম্পানির মুনাফা কমেছে ৭ হাজার টাকা। এছাড়া ইপিএস কমেছে ০.০১ টাকা।
ইনটেক:—
প্রথম প্রান্তিকে ইনটেকের লোকসান হয়েছে ৩৮ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.১৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৪১ লাখ ৮০ হাজার টাকা ও ০.২০ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ লোকসান কমেছে ৩ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ইপিএসে লোকসান কমেছে ০.০২ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ারের হিসেবে এই কোম্পানির ইপিএস হবে ০.১৭ টাকা(restated)। যা আগের বছরে ছিল ০.১৮টাকা।
বিডি থাই:
প্রথম প্রান্তিকে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৭৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৯৯ লাখ ৪০ হাজার টাকা ও ০.২১ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ কোম্পানির মুনাফা বেড়েছে ২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া ইপিএস বেড়েছে ০.৫৬ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.৭০ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.১৯ টাকা।
ইনফরমেশন সার্ভিস:—
প্রথম প্রান্তিকে ইনফরমেশন সার্ভিসের মুনাফা হয়েছে ৫ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.০৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৫ লাখ ৩০ হাজার টাকা ও ০.০৫ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ মুনাফা কমেছে ৪০ হাজার টাকা। এছাড়া মুনাফা কমেছে ০.০১ টাকা। অন্যদিকে, ৩১ মার্চ ২০১৫ পর্যন্ত কোম্পানিটির পুঞ্জিভূত লোকসান দাড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার টাকা।
প্রিমিয়ার ব্যাংক:
প্রথম প্রান্তিকে এ কোম্পানিটির কর পরিশোধের পর সমন্বিত মুনাফা হয়েছে ২৩ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ২০ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৩৭ টাকা (restated)। সে হিসেবে কোম্পানির মুনাফা বেড়েছে ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির সমন্বিত ইপিএস হবে ০.৩৮ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৩৩ টাকা।
গোল্ডেন সন:—
প্রথম প্রান্তিকে গোল্ডেন সনের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৪ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ১৫ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা কমেছে ১১ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকা।
আরগন ডেনিমস:—
প্রথম প্রান্তিকে আরগন ডেনিমসের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৮ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা ও ১.০১ টাকা (restated)। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ কোম্পানির মুনাফা কমেছে ৩ কোটি ৪০ হাজার টাকা। এছাড়া ইপিএস কমেছে ০.৩৭ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ২০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে (restated) ০.৫৪ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৮৪ টাকা।
এমজেএল বিডি:—
প্রথম প্রান্তিকে এমজেএল বিডির কর পরিশোধের পর সমন্বিত মুনাফা (excluding non controlling interest) হয়েছে ১৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ২৮ কোটি ১৯ লাখ টাকা এবং ইপিএস ছিল ১.১৮ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা কমেছে ৮ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির সমন্বিত ইপিএস হবে ০.৭১ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ১.০২ টাকা।
কে অ্যান্ড কিউ:
প্রথম প্রান্তিকে কে অ্যান্ড কিউয়ের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে কর পরিশোধের পর লোকসান ছিল ১১ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৩ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ কোম্পানির মুনাফা বেড়েছে ১৪ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া ইপিএস বেড়েছে ০.৩০ টাকা। আলোচিত সময়ে কোম্পারিটির পুঞ্জিভুত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা।
অগ্রনী ইন্স্যুরেন্স:
প্রথম প্রান্তিকে অগ্রনী ইন্স্যুরেন্সের মুনাফা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৪৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ২ লাখ টাকা ও ০.৪০ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ মুনাফা বেড়েছে ১৩ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ০.০৫ টাকা।
ঢাকা ইন্স্যুরেন্স:
প্রথম প্রান্তিকে এ কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৪৬ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা বেড়েছে ২ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ৭ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.৪৪ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৪৩ টাকা।
ওরিয়ন ফার্মা:—
প্রথম প্রান্তিকে ওরিয়ন ফার্মার কর পরিশোধের পর সমন্বিত মুনাফা হয়েছে (excluding non controlling interest) ৩৩ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে কর পরিশোধের পর মুনাফা ছিল ৩৮ কোটি ৮ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় ছিল ১.৬৩ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ কোম্পানির মুনাফা কমেছে ৫ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ইপিএস কমেছে ০.২২ টাকা।
আরএন স্পিনিং:—
প্রথম প্রান্তিকে আরএন স্পিনিংয়ের কর পরিশোধের পর মুনাফা হয়েছে (excluding dividend on preference share) ২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১৯ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা ও ০.৭৮ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ কোম্পানির মুনাফা কমেছে ১৬ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ইপিএস কমেছে ০.৬৭ টাকা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স:—
প্রথম প্রান্তিকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা হয়েছে ৮০ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৯০ লাখ ৪০ হাজার টাকা এবং ০.৪১ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ মুনাফা কমেছে ৯ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া শেয়ার প্রতি মুনাফা কমেছে ০.০৪ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.৩৩ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৩৭ টাকা।
ইসলামী ইন্স্যুরেন্স:—
প্রথম প্রান্তিকে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৯১ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা ও ০.৪৮ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ কোম্পানির মুনাফা কমেছে ২৯ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ইপিএস কমেছে ০.১২ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে (restated) ০.৩৩ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৪৩ টাকা।
লিগ্যাসি ফুটওয়্যার:—
প্রথম প্রান্তিকে লিগ্যাসি ফুটওয়্যারের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.০৫ টাকা (restated)। সে হিসেবে কোম্পানির মুনাফা কমেছে ৫০ হাজার টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.০৫ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.০৫ টাকা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স:
প্রথম প্রান্তিকে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা হয়েছে ৯০ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৮০ লাখ টাকা এবং ০.২৩ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ মুনাফা বেড়েছে ১০ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.২৩ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.২০ টাকা।
প্রাইম ফাইন্যান্স:—
প্রথম প্রান্তিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কর পরিশোধের পর লোকসান হয়েছে (excluding non controlling interest) ১০ কোটি ৮০ লাখ ৫ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪০ টাকা। গত অর্থবছরের একই সময়ে কর পরিশোধের পর মুনাফায় ছিল ৬ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা ও ০.২৩ টাকা।
বিএসআরএম স্টীল:—
প্রথম প্রান্তিকে বিএসআরএমের কর পরিশোধের পর মুনাফা (excluding non controlling interest) হয়েছে ৩০ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ৪০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১.১৮ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা কমেছে ১০ কোটি ৫০ হাজার টাকা।
জিকিউ বলপেন:—
প্রথম প্রান্তিকে জিকিউ বলপেনের মুনাফা হয়েছে ৩২ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৮৯ লাখ ৮০ হাজার টাকা এবং ১.০১ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ মুনাফা কমেছে ৫৭ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি মুনাফা কমেছে ০.৬৫ টাকা।
জাহিন স্পিনিং:
প্রথম প্রান্তিকে জাহিন স্পিনিংয়ের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ২ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৪১ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা বেড়েছে ৬৮ লাখ ২০ হাজার টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.৩৮ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৩৫ টাকা।
বিএসআরএম লিমিটেড:—
প্রথম প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.২৬ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা কমেছে ১ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় কমেছে ০.০৮ টাকা।
জেনারেশন নেক্সট:
প্রথম প্রান্তিকে জেনারেশন নেক্সটের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ১২ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৩৭ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা বেড়েছে ৪ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা বা ৩৮.৯৪ শতাংশ।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.৪৫ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৩২ টাকা।
ন্যাশনাল ফিড:
প্রথম প্রান্তিকে ন্যাশনাল ফিডের মুনাফা হয়েছে ২ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা এবং ০.৪৭ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ মুনাফা বেড়েছে ২৫ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি মুনাফা কমেছে ০.১০ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.৩৪ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৪১ টাকা।
প্রিমিয়ার লিজিং:
প্রথম প্রান্তিকে প্রিমিয়ার লিজিংয়ের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ৩১ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.০৩ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা বেড়েছে ৪০ লাখ ৩০ হাজার টাকা।
রিপাবলিক ইন্স্যুরেন্স:—
প্রথম প্রান্তিকে রিপাবলিক ইন্স্যুরেন্সের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১ কোটি ৫১ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ২ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৮১ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা কমেছে ৫৩ লাখ ২০ হাজার টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.৫৫ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৭৪ টাকা।
গ্লোবাল ইন্স্যুরেন্স:
প্রথম প্রান্তিকে গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা হয়েছে ২ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা এবং ০.৭৪ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ মুনাফা বেড়েছে ৪ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ০.০১ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস হবে ০.৬৮ টাকা (restated)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৬৭ টাকা।
সোনারগাঁও টেক্সটাইল:—
প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলের কর পরিশোধের পর লোকসান হয়েছে ১ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৫৭ টাকা। যা আগের বছরে একই সময়ে লোকসান ছিল ৫৯ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.২৩ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান বেড়েছে ৯২ লাখ ৫০ হাজার টাকা। আলোচিত সময়ে কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা।
প্রভাতী ইন্স্যুরেন্স:
প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ৫ লাখ ৯০ হাজার ৮৬২ টাকা। এ সময়ে এ কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার ৬১ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ৩২ লাখ ৮৫ হাজার ১৯৯ টাকা ও ০.৫৬ টাকা। অর্থাৎ প্রান্তিক প্রতিবেদনে এ কোম্পানির মুনাফা বেড়েছে ৫ লাখ ৯০ হাজার ৮৬২ টাকা। এছাড়া ইপিএস বেড়েছে ০.০৩ টাকা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স:—
প্রথম প্রান্তিকে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৩৩ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা এবং ০.৯১ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা কমেছে ১ কোটি ১৯ লাখ ১৭ হাজার টাকা। অন্যদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমান (এনওসেএফপিএস) হয়েছে ০.৩৯ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১.০১ টাকা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স:—
সমাপ্ত প্রান্তিকে ইস্টার্ন ইন্স্যুরেন্সের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ২২ হাজার ৪২৭ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ কোটি ৭০ লাখ ৯৩ হাজার ১০৫ টাকা এবং ইপিএস ছিল ০.৮৬ টাকা। সে হিসেবে কোম্পানিটির আয় কমেছে ৭ লাখ ২৯ হাজার ৩২২ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.০২ টাকা।
এদিকে, সর্বশেষ ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। আলোচিত বিগত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২.৫২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৭.৩৩ টাকা।
প্রাইম ইন্স্যুরেন্স:
প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত প্রতিবেদনে কর পরিশোধের পর নীট মুনাফা ৩৫ শতাংশ অর্থাৎ ৩০ লাখ ৪৫ হাজার টাকা বেশি দেখিয়েছে। জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০১৫ সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটি কর পরিশোধের পর নীট মুনাফা করেছে এক কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। যা আগের বছর একই সময়ে এই মুনাফা ছিল ৮৭ লাখ ৬৯ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.২৩ টাকা। সে হিসেবে মুনাফা বেড়েছে কোম্পানিটির।
প্রসঙ্গত, কোম্পানিটি ২০১৪ অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
বিডি সার্ভিসেস:—
আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানির কর পরিশোধের পর মুনাফার পরিমান দাঁড়িয়েছে ৬ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৬১৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৬ কোটি ৬২ লাখ ২০ হাজার ৮৯২ টাকা। এ হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ২৬ লাখ ৬৪ হাজার ২৭৯ টাকা।
এদিকে, এ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৩.৮৫ শতাংশ বা ০.০৩ টাকা কমে ০.৭৫ টাকা হয়েছে। আগের বছরের একই সময় তা ০.৭৮ টাকা ছিল।
কোম্পানির মূল ব্যবসা রুপসী বাংলা হোটেল উন্নয়ন কাজের জন্য বন্ধ থাকায় মুনাফায় পতন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছয়মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।
২০১৪ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানি সাধারন বিনিয়োগকারীদের জন্য কোনো ধরনের ডিভিডেন্ড দিতে পারেনি।
ন্যাশনাল ব্যাংক:
প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত প্রতিবেদনে কর পরিশোধের পর নীট মুনাফা ১৭ শতাংশ অর্থাৎ ৫ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার টাকা বেড়েছে। জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০১৫ সমাপ্ত প্রথম প্রান্তিকে ব্যাংকটি কর পরিশোধের পর নীট মুনাফা করেছে ৩৯ কোটি ৫৪ লাখ ৮ হাজার টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। আগের বছর একই সময়ে এই মুনাফা ছিল ৩৩ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.২২ টাকা।
আলোচিত প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত মুনাফা হয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.২৬ টাকা। আগের বছর একই সময়ে এই সমন্বিত মুনাফা ছিল ৩৫ কোটি ৬৬ লাখ ২ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.২৩ টাকা।
প্রসঙ্গত, ২০১৪ সমাপ্ত অর্থ বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট:
প্রথম প্রান্তিকে এ কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা ১৭ লাখ ৫৭ হাজার ২৮১ টাকা বেশি দেখিয়েছে। প্রথম প্রান্তিকে এ কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৪ কোটি ২৭ লাখ ২২ হাজার ৪৩৩ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার ১৫২ টাকা ও ০.২৫ টাকা। গত অর্থবছরের বেসিক ইপিএস ০.২৫ টাকা হলেও রেস্টেড ইপিএস হয়েছে ০.২৪ টাকা।
এছাড়া প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৯.৪৭ টাকা।
ইউনিক হোটেল:
প্রথম প্রান্তিকের কোম্পানির কর পরিশোধের পর মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানির কর পরিশোধের পর মুনাফার পরিমান দাঁড়িয়েছে ২২ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮১৯ টাকা যা আগের বছরের একই সময়ে ছিল ২০ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা। এ হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ১ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ৩৬৯ টাকা।
এদিকে, এ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ০.০৫ টাকা বেড়ে ০.৭৬ টাকা হয়েছে। আগের বছরের একই সময়ে তা ০.৭১ টাকা ছিল।
২০১৪ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানি সাধারন বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয়ের (ইপিএস) পরিমান দাঁড়ায় ৩.২৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ৮৭.৭৪ টাকা।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স:—
প্রথম প্রান্তিকে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৪৩ হাজার ৫৬ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৭১ টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৫ কোটি ৭২ লাখ ১১ হাজার ৯১৭ টাকা এবং ১.০৬ টাকা। সে হিসেবে আয় কমেছে কোম্পানিটির।
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স:
প্রথম প্রান্তিকে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের কর পরিশোধের পর নীট মুনাফা ৭.৫৭ শতাংশ অর্থাৎ ৪১ লাখ ৯০ হাজার টাকা বেড়েছে। জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০১৫ সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটি কর পরিশোধের পর নীট মুনাফা করেছে ৫ কোটি ৯৫ লাখ টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। আগের বছর একই সময়ে এই মুনাফা ছিল ৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৬৯ টাকা।
প্রসঙ্গত, ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
পিপলস ইন্স্যুরেন্স:—
প্রথম প্রান্তিকে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ২৯৪ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩০ টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ২ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৭৭৩ টাকা ও ০.৫৭ টাকা। সে হিসেবে মুনাফা কমেছে কোম্পানিটির।
ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক:—
প্রথম প্রান্তিকে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের কর পরিশোধের পর নীট মুনাফা ১৬ শতাংশ অর্থাৎ ১৫ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা কমেছে। প্রথম প্রান্তিকে ব্যাংকটি কর পরিশোধের পর নীট মুনাফা করেছে ৮০ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮০ টাকা। আগের বছর একই সময়ে এই মুনাফা ছিল ৯৫ কোটি ৬২ লাখ ২৯ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৯৫ টাকা।
আলোচিত প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত মুনাফা হয়েছে ৮১ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৮১ টাকা। আগের বছর একই সময়ে এই সমন্বিত মুনাফা ছিল ৯৬ কোটি ২৪ লাখ ২৭ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৯৬ টাকা।
প্রসঙ্গত, ২০১৪ সমাপ্ত অর্থ বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়।
ইন্টারন্যাশনাল লিজিং:—-
আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড প্রথম প্রান্তিকে এ কোম্পানিটি কর পরবর্তী কনসোলিডেটেড লোকসান করেছে ১৩ কোটি ১০ লাখ ৬২ হাজার ৮২৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিল ৫ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৯৪৪ টাকা। আর শেয়ার কনসোলিডেটেড লোকসান করেছে ০.৭৭ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির লোকসান ছিল ০.৩২ টাকা।
সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি:
প্রথম প্রান্তিক এ কোম্পানির মুনাফা বেড়েছে ১.৪০ গুণ বা ৬ কোটি ৪৩ লাখ ৯২ হাজার ১২৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.৪৩ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রান্তিক প্রতিবেদনে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২২ কোটি ৪৭ লাখ ২৭ হাজার ৭১২টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) (Restated) হয়েছে ১.৪৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১৬ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৫৮৭ টাকা ও শেয়ার প্রতি আয় ছিল ১.০৫ টাকা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০.৯৬ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.৭০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে (এনএভিপিএস) ২৯.৪৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ছিল ১.৩৫ টাকা।
সামিট পাওয়ার লিমিটেড:
প্রথম প্রান্তিকে এ কোম্পানির মুনাফা বেড়েছে ১৮ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৭৭০ টাকা। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.২৩ টাকা। প্রান্তিক প্রতিবেদনে সামিট পাওয়ার লিমিটেডের কর পরিশোধের পর মুনাফা (Consolidated) হয়েছে ৮৭ কোটি ২৪ লাখ ২২ হাজার ৩৬৩টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস)(Consolidated) হয়েছে ০.৯৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৬৮ কোটি ৩১ লাখ ৩৫ হাজার ৫৯৩টাকা ও শেয়ার প্রতি আয় ছিল ০.৭৫ টাকা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭.৯৫ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে (এনএভিপিএস) ২৬.৪৩ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ছিল ১.১৫ টাকা।
No comments:
Post a Comment